বার্তা সংস্থা আবনা : ইরানের প্রেসিডেন্ট ড. মাহমুদ আহমাদিনেজাদ বলেছেন, ইরান বিশ্বের ১৫তম অর্থনৈতিক শক্তি হতে চলেছে। দেশটি বর্তমানে বিশ্বের ১৭তম অর্থনৈতিক শক্তি বলে তিনি জানান। ইরানের খাতামুল আম্বিয়া ঘাঁটিতে সশস্ত্র বাহিনীর শীর্ষস্থানীয় কর্মকর্তাদের এক সমাবেশে তিনি এ সব কথা বলেন।
ড. আহমাদিনেজাদ বলেন, ইরান দ্রুত উন্নতি করছে এবং ইরানিরা সব ক্ষেত্রেই পারদর্শী হয়ে ওঠেছে। তিনি বলেন, শত্রুরা ভেবেছিল অবরোধ আরোপ করলে দ্রুত ইরানের পতন ঘটবে,কিন্তু বাস্তবতা হলো-ইরান একটি সম্পদশালী দেশ। তিনি শত্রুদের চাপ ও অবরোধকে সুযোগে পরিণত করার আহ্বান জানান। তেল বহির্ভূত রপ্তানি আয় আগের চেয়ে অনেক বেড়েছে বলেও তিনি ঘোষণা করেন।
ইরানের বিরুদ্ধে পরমাণু অস্ত্র তৈরির অভিযোগ এনে ইসলাম বিরোধী দেশগুলো কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছে। তবে এরপরও অর্থনীতিসহ সব ক্ষেত্রে ইরানের উন্নতি ও অগ্রগতি অব্যাহত রয়েছে।#রেডিও তেহরান